পেকুয়ায় পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ১০

 

পেকুয়া থানা পুলিশ বৃহস্পতিবার রাতে একযোগে অভিযান পরিচালনান করে এজাহারনামীয় আসামীসহ পরোয়ানাভুক্ত মোট ১০জনকে গ্রেপ্তার করেন। ছবি: সংগৃহীত

কক্সবাজারের পেকুয়া উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযানে হত্যা মামলার আসামিসহ বিভিন্ন মামলার ১০ জন পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

উপজেলার একাধিক ইউনিয়নে বৃহস্পতিবার রাতে পেকুয়া থানা পুলিশ একযোগে এই অভিযান পরিচালনা করেন।

গ্রপ্তাররা হলেন- মগনামা ইউনিয়নের নাপিতারদিয়া এলাকার আরকান (১৯), ফোরকান (২১), আবদুল মোনাফ (৪৫), আবদুল খালেক (৪২), আবুল কাসেম (৪০), আবুল কালাম, আবুল হোসেন (৪৩) ও আবুল কাসেম (৪০), সদর ইউনিয়নের বাইম্যাখালী এলাকার শামসুল আলম, উজানটিয়া ইউনিয়নের ষাট ধুনিয়াপাড়া এলাকার ছাবের আহমদ (৬২) এবং শিলখালী ইউনিয়নের জারুলবনিয়া সেগুনবাগিচা এলাকার সেলিনা আক্তার (৪২)।
পেকুয়া থানার অফিসার ইনচার্জ খাইরুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন,,“গ্রেপ্তারদের মধ্যে একজন নারী আসামিও রয়েছেন, যাঁর বিরুদ্ধে স্বামী হত্যা মামলা রয়েছে। তাঁকে কক্সবাজার শহর এলাকা থেকে আটক করা হয়।”
তিনি আরও বলেন, “আদালতের পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে এই বিশেষ অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃত সকল আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।”
পুলিশ জানিয়েছে, অপরাধ দমনে এবং পলাতক আসামিদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

Post a Comment

0 Comments