নির্বাচনের দিন ও আশপাশে যান চলাচলে ইসির নিষেধাজ্ঞা

 


আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের আগে ও পরে নির্দিষ্ট কিছু যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) নির্বাচন পরিচালনা অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ নির্দেশনা বাস্তবায়নের জন্য সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগকে অনুরোধ জানানো হয়েছে।

যেসব যানবাহন চলাচল বন্ধ থাকবে

ভোটগ্রহণের দিন (২৪ ঘণ্টা):

সময়: ১১ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত

নিষিদ্ধ যানবাহন:

ট্যাক্সিক্যাব

পিকআপ

মাইক্রোবাস

ট্রাক

মোটরসাইকেল (৩ দিন):

সময়: ১০ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত

মোট সময়: ৭২ ঘণ্টা

যেসব ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিল থাকবে

নিম্নোক্ত জরুরি ও বিশেষ প্রয়োজনে ব্যবহৃত যানবাহনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না—

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী ও প্রশাসনের যানবাহন

অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক ও সংবাদপত্রের গাড়ি

জরুরি সেবা সংশ্লিষ্ট যানবাহন (ওষুধ, স্বাস্থ্য ও চিকিৎসা সেবা)

বিমানবন্দরে যাতায়াতকারী যাত্রী বা আত্মীয়স্বজনের গাড়ি (টিকিট প্রদর্শন সাপেক্ষে)

দূরপাল্লার যাত্রীবাহী যানবাহন

প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের নির্বাচনি এজেন্টের জন্য একটি গাড়ি (রিটার্নিং অফিসারের অনুমোদন সাপেক্ষে)

টেলিযোগাযোগ সেবায় নিয়োজিত বিটিআরসি ও লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানের যানবাহন

অন্যান্য নির্দেশনা

জাতীয় মহাসড়ক, বন্দর এবং আন্তঃজেলা বা মহানগরে প্রবেশ ও বের হওয়ার গুরুত্বপূর্ণ সড়কে নিষেধাজ্ঞা শিথিল থাকবে।

স্থানীয় বাস্তবতা ও প্রয়োজন বিবেচনায় জেলা ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন পুলিশ কমিশনার চাইলে অতিরিক্ত যানবাহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ বা শিথিল করতে পারবেন।

Post a Comment

0 Comments