নির্বাচিত হলে দলীয় সরকার নয়, বরং একটি ঐক্যবদ্ধ সরকার গঠন করা হবে—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর কাফরুল এলাকায় নিজ সংসদীয় আসনে গণসংযোগ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
এ সময় আমিরে জামায়াত বলেন, জনগণের প্রত্যাশা পূরণ ও সেবা নিশ্চিত করাই জামায়াত নেতৃত্বাধীন জোটের মূল লক্ষ্য। নির্বাচনের মাধ্যমে জনগণের রায় পেলে এমন একটি সরকার গঠন করা হবে, যা দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের সার্বিক কল্যাণে কাজ করবে।
তিনি আরও বলেন, ভোটের মাঠে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করা হলেও জনগণ তা উপেক্ষা করবে এবং নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেবে।
আসন্ন জাতীয় নির্বাচনে জয়ী হওয়ার বিষয়ে পূর্ণাঙ্গ আশাবাদ প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, জনগণ পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের নেতৃত্ব দিতে জামায়াত প্রস্তুত।

0 Comments