ইউক্রেন যুদ্ধে রাশিয়ার নিহত সেনা ১২ লাখ ৩৪ হাজার ছাড়িয়েছে: কিয়েভের দাবি


 ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধে রাশিয়ার নিহত সেনার সংখ্যা ১২ লাখ ৩৪ হাজার ছাড়িয়ে গেছে বলে দাবি করেছে কিয়েভ। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ শনিবার (২৫ জানুয়ারি) প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত মোট ১২ লাখ ৩৪ হাজার ৪০ জন রুশ সেনা নিহত হয়েছে। শুধু গত ২৪ ঘণ্টাতেই আরও ১ হাজার ২০ জন রুশ সেনা হতাহত হয়েছে বলে দাবি করা হয়।

সেনা হতাহতের পাশাপাশি রাশিয়ার সামরিক সরঞ্জাম ধ্বংসের বিস্তারিত পরিসংখ্যানও প্রকাশ করেছে ইউক্রেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়, যুদ্ধে এখন পর্যন্ত রাশিয়া হারিয়েছে ১১ হাজার ৬০৫টি ট্যাংক, ২৩ হাজার ৯৫০টি সাঁজোয়া যুদ্ধযান এবং ৭৫ হাজার ৭৫৯টি সামরিক যান ও জ্বালানি ট্যাংকার।

এছাড়া ধ্বংস হয়েছে ৩৬ হাজার ৬১২টি আর্টিলারি সিস্টেম, ১ হাজার ৬২৪টি মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম (এমএলআরএস) এবং ১ হাজার ২৮৬টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

আকাশযুদ্ধে রাশিয়ার বড় ধরনের ক্ষতির কথাও জানিয়েছে ইউক্রেনের জেনারেল স্টাফ। তাদের দাবি অনুযায়ী, এখন পর্যন্ত ধ্বংস হয়েছে ৪৩৪টি রুশ যুদ্ধবিমান ও ৩৪৭টি হেলিকপ্টার। পাশাপাশি ১ লাখ ১৪ হাজার ৮৯৬টি রুশ ড্রোন ভূপাতিত করার কথাও জানানো হয়েছে।

নৌবাহিনীর ক্ষেত্রেও রাশিয়ার উল্লেখযোগ্য ক্ষতির দাবি করা হয় প্রতিবেদনে। এতে বলা হয়েছে, যুদ্ধে এ পর্যন্ত রাশিয়া ২৮টি জাহাজ ও নৌযান এবং দুটি সাবমেরিন হারিয়েছে।

তবে ইউক্রেনের এসব দাবির বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

Post a Comment

0 Comments